Privacy Policy

এই পলিসিতে বর্ণনা করা হয়েছে maniacsman.com কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষা করে।

আমরা কোন তথ্য সংগ্রহ করি

  • অর্ডারের তথ্য: নাম, মোবাইল নাম্বার, ডেলিভারি ঠিকানা ও ইমেইল (দিলে)।
  • পেমেন্ট তথ্য: মোবাইল ব্যাংকিং ট্রানজেকশন আইডি। আমরা কার্ড নাম্বার বা PIN কখনো সংগ্রহ বা সংরক্ষণ করি না।
  • ওয়েবসাইট ব্যবহারের তথ্য: কোন পেজ দেখেন, ডিভাইস টাইপ, ব্রাউজার ও আনুমানিক লোকেশন।

কেন সংগ্রহ করি

  • অর্ডার কনফার্ম, প্রসেস ও ডেলিভারি করার জন্য
  • কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য
  • ওয়েবসাইটের অভিজ্নতা উন্নত করার জন্য
  • আপনার সম্মতি থাকলে অফার ও নতুন প্রোডাক্টের খবর জানানোর জন্য

কুকি ও ট্র্যাকিং

আমরা কুকি ব্যবহার করি কার্ট মনে রাখতে ও সাইটের পারফরম্যান্স বুঝতে। এছাড়া তৃতীয় পক্ষের টুল ব্যবহার করতে পারি — যেমন Google Analytics ও Meta Pixel — যা বিজ্ঞাপন ও বিশ্লেষণের জন্য তথ্য সংগ্রহ করে। ব্রাউজার সেটিংস থেকে আপনি কুকি বন্ধ করতে পারেন।

তথ্য কারো সাথে শেয়ার করা হয় কি

আমরা আপনার তথ্য বিক্রি করি না। শুধু নিম্নলিখিত ক্ষেত্রে শেয়ার করি —

  • কুরিয়ার সার্ভিস: পার্সেল পৌঁছানোর জন্য নাম, নাম্বার ও ঠিকানা।
  • Shopify: আমাদের ইকমার্স প্ল্যাটফর্ম, যা অর্ডার ডাটা হোস্ট করে।
  • আইনি প্রয়োজনে: সরকারি কর্তৃপক্ষের বৈধ অনুরোধে।

তথ্যের সুরক্ষা

আমরা Shopify-এর সিকিউর ইনফ্রাস্ট্রাক্চার ব্যবহার করি। ওয়েবসাইটে SSL এনক্রিপশন সক্রিয়। তবে ইন্টারনেটে কোনো পদ্ধতিই ১০০% নিরাপদ নয়, তাই সম্পূর্ণ নিরাপত্তার দাবি করি না।

আপনার অধিকার

  • আপনার সংগৃহীত তথ্য দেখতে চাওয়া
  • ভুল তথ্য সংশোধন করানো
  • আপনার ডাটা মুছে ফেলার অনুরোধ করা
  • মার্কেটিং মেসেজ বন্ধ করতে বলা

এই সব অনুরোধের জন্য Contact পেজ থেকে যোগাযোগ করুন।

শিশুদের তথ্য

আমাদের সার্ভিস ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়। আমরা জেনেশুনে শিশুদের তথ্য সংগ্রহ করি না।

পলিসি পরিবর্তন

প্রয়োজনে এই পলিসি হালনাগাদ করা হতে পারে। পরিবর্তন এই পেজে প্রকাশ করা হবে।