Return & Refund Policy
রিটার্ন নীতি
Maniacs Man-এ সব পণ্য হলো সিলড কসমেটিক ও পার্সনাল কেয়ার প্রোডাক্ট। স্বাস্থ্য ও হাইজিন রক্ষার কারণে ডেলিভারির পর কোনো পণ্য রিটার্ন নেওয়া হয় না।
তাহলে আপনার সুরক্ষা কোথায়
ডেলিভারি ম্যানের সামনেই পার্সেল খুলে চেক করার সুযোগ আছে। এটাই আমাদের গ্যারান্টি।
পণ্য হাতে পেয়ে টাকা দেওয়ার আগে নিজে দেখে নিন —
- প্রোডাক্টটি আপনার অর্ডার করা প্রোডাক্ট কিনা
- সিল অক্ষত আছে কিনা
- বোতল বা টিউব ভাঙা বা লিক করছে কিনা
- মেয়াদ (expiry date) ঠিক আছে কিনা
- পরিমাণ ও সাইজ সঠিক কিনা
এই মুহূর্তে কোনো সমস্যা পেলে পার্সেল গ্রহণ করবেন না — ডেলিভারি ম্যানকে ফেরত দিয়ে দিন আর সঙ্গে সঙ্গে আমাদের জানান। আমরা বিকল্প পণ্য পাঠাব বা পুরো টাকা ফেরত দিব।
যেক্ষেত্রে রিপ্লেসমেন্ট পাবেন
- ভুল প্রোডাক্ট পাঠানো হলে
- পার্সেলে পণ্য ভাঙা বা লিক অবস্থায় থাকলে
- মেয়াদোত্তীর্ণ পণ্য পাঠানো হলে
- সিল আগে থেকেই খোলা থাকলে
শর্ত: এই সমস্যাগুলো ডেলিভারি ম্যানের সামনেই জানাতে হবে ও পার্সেল গ্রহণ করা যাবে না।
যেক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড পাবেন না
- পণ্য গ্রহণ করার পর বাসায় গিয়ে সমস্যা জানালে
- সিল খুলে ব্যবহার করার পর
- শুধু পসন্দ হয়নি বলে
- রেজাল্ট আশানুরূপ হয়নি বলে (কসমেটিক প্রোডাক্টের রেজাল্ট ব্যক্তিভেদে ভিন্ন হয়)
- স্কিন বা স্ক্যাল্পে অ্যালার্জি হলে (এজন্যেই প্রথমে প্যাচ টেস্ট করার কথা বলা হয়)
নকল প্রোডাক্ট গ্যারান্টি
আমরা শুধু ১০০% অরিজিনাল ইমপোর্টেড পণ্য বিক্রি করি। কোনো পণ্য নকল প্রমাণিত হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
রিফান্ড কতদিনে
রিফান্ড অনুমোদিত হলে ৩-৭ কার্যদিবসের মধ্যে bKash / Nagad বা ব্যাংক মার্ফত টাকা ফেরত দেওয়া হয়। ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়, যদি ভুলটি আমাদের হয় তাহলে পুরো টাকাই ফেরত পাবেন।
ক্যানসেলেশন
পার্সেল কুরিয়ারে দেওয়ার আগে অর্ডার ক্যানসেল করতে পারবেন। পার্সেল রাস্তায় থাকলে ক্যানসেল করা যাবে না।
যোগাযোগ
রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো বিষয়ে Contact পেজ থেকে যোগাযোগ করুন।