FAQ
অর্ডার সংক্রান্ত
কীভাবে অর্ডার করব?
প্রোডাক্ট পেজ থেকে Add to Cart দিয়ে checkout করুন, বা আমাদের পেজে মেসেজ করুন। শুধু নাম, মোবাইল নাম্বার আর পূর্ণ ঠিকানা লাগবে।
অর্ডারের আগে টাকা দিতে হবে?
না। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেইলেবল। পণ্য হাতে পেয়ে টাকা দিন।
ডেলিভারি চার্জ কত?
ঢাকা সিটিতে ৬০ টাকা, ঢাকার বাইরে ১২০ টাকা। বিস্তারিত Delivery & Payment পেজে।
কতদিনে পাব?
ঢাকায় ১-২ কার্যদিবস, ঢাকার বাইরে ২-৪ কার্যদিবস।
পণ্য সংক্রান্ত
পণ্য অরিজিনাল কিনা বুঝব কীভাবে?
প্রতিটি প্রোডাক্ট পেজে ব্র্যান্ড, অরিজিন, সাইজ, উপাদান আর সম্ভব হলে রেগুলেটরি রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে। প্যাকেটের বারকোড ও সিল মিলিয়ে দেখতে পারেন।
পণ্য নকল হলে?
নকল প্রমাণিত হলে পুরো টাকা ফেরত। এটা আমাদের লিখিত গ্যারান্টি।
কোন প্রোডাক্ট আমার জন্য সঠিক — বুঝতে পারছি না।
আমাদের মেসেজ করুন। সমস্যাটা বললে আমরা সতিকার পরামর্শ দিব — প্রয়োজন না হলে কিনতে বলব না।
কসমেটিক প্রোডাক্টে কতদিনে রেজাল্ট পাওয়া যায়?
প্রোডাক্টভেদে ভিন্ন। ফেসওয়াশ বা লিপ কেয়ারে প্রথম দিন থেকেই ফ্রেশনেস বোঝা যায়, কিন্তু ব্রাইটেনিং বা হেয়ার গ্রোথে সময় লাগে — সাধারণত ৩-৬ মাস। প্রতিটি প্রোডাক্ট পেজে সময়সীমা লেখা আছে।
একসাথে একাধিক প্রোডাক্ট ব্যবহার করা যাবে?
হ্যাঁ। যেমন শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প পরিষ্কার করে তারপর সিরাম লাগালে শোষণ ভালো হয়। প্রতিটি প্রোডাক্ট পেজে FAQ তে এটা লেখা আছে।
রিটার্ন সংক্রান্ত
পণ্য পসন্দ না হলে ফেরত দিতে পারব?
স্বাস্থ্য ও হাইজিনের কারণে ডেলিভারির পর কসমেটিক পণ্য ফেরত নেওয়া হয় না। তাই ডেলিভারি ম্যানের সামনেই পার্সেল খুলে চেক করে নিন। সমস্যা পেলে সেই মুহূর্তেই ফেরত দিয়ে দিন।
ভুল বা ভাঙা পণ্য পেলে?
ডেলিভারি ম্যানের সামনেই জানালে পার্সেল ফেরত দিন। আমরা বিকল্প পাঠাব বা পুরো টাকা ফেরত দিব। বিস্তারিত Return & Refund Policy পেজে।
অর্ডার ক্যানসেল করতে পারব?
পার্সেল কুরিয়ারে দেওয়ার আগে পারবেন। তারপর সম্ভব নয়।
অন্যান্য
হোলসেল বা রিসেল করা যাবে?
হ্যাঁ, আগ্রহী হলে Contact পেজ থেকে যোগাযোগ করুন।
প্রোডাক্ট স্টক না থাকলে?
মেসেজ করে রাখুন। রিস্টক হলে আপনাকে আগে জানাব।
কোনো প্রশ্নের উত্তর না পেলে?
Contact পেজ থেকে মেসেজ করুন। কাজের সময়ে দ্রুত রিপ্লাই পাবেন।